Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি 
Thursday November 12, 2026 , 6:17 pm
Print this E-mail this

নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকছেন আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে থাকবেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরওয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ববি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। উল্লেখ্য, অনুষ্ঠানটি সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হবে। এতে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পাশাপাশি বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন