Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’ 
Saturday June 20, 2026 , 8:17 pm
Print this E-mail this

খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম : বিলকিস আক্তার জাহান শিরীন

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : প্রতিযোগিতামূলক ম্যাচ, দর্শকদের উচ্ছ্বাস এবং সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে বহুল আলোচিত ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (জুন ২০) নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে খেলাপ্রেমী সাংবাদিক, ক্রীড়া সংগঠক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি সাংবাদিকদের এমন ক্রীড়াবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাংবাদিকদের খেলাধুলায় সম্পৃক্ততা তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার মতো গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজসেবা অধিদপ্তরের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়, সাংবাদিক এবং অতিথিদের অংশগ্রহণে বেলস পার্ক মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সফল আয়োজনের মধ্য দিয়ে এবারের টুর্নামেন্ট শেষ হলেও আগামী বছর আরও বৃহত্তর পরিসরে প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা