Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯ 
Friday June 12, 2026 , 7:17 pm
Print this E-mail this

অপরাধ দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৫ জন, বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশে ১৫ জন এবং অন্যান্য আইনে ২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে মোট ২৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএমপি জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ