Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক 
Tuesday June 9, 2026 , 7:07 pm
Print this E-mail this

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল হাওলাদার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া পুলিশ।সোমবার (জুন ৮) রাতে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটকৃত হল-মোঃ রাসেল হাওলাদার নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। আটক ব্যক্তির রাসেল হাওলাদার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা