Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডেঙ্গু প্রতিরোধে বরিশাল শেবাচিম হাসপাতালে র‌্যালি 
Saturday June 6, 2026 , 5:49 pm
Print this E-mail this

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল শেবাচিম হাসপাতালে র‌্যালি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাসপাতালের প্রধান গেট থেকে র‌্যালিটি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর। এ সময় উপস্থিত ছিলেন-হাসপাতালের উপ-পরিচালক ডা: এ কে এম নজমুল আহসান, সহকারি পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা: আবদুল মুনায়েম সাদসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিচালক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী