Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক 
Thursday June 4, 2026 , 12:31 pm
Print this E-mail this

আদালতের নির্দেশে আটক নীরবকে জেলহাজতে প্রেরণ

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদকদ্রব্যসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম তনহাদ আহমেদ নীরব (২৫)। তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (জুন ৪) সকালে নগরীর শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তনহাদ আহমেদ নীরবকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ ওঠায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে পুলিশ বলছে, আইন সবার জন্য সমান এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক