Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
Wednesday June 3, 2026 , 5:11 pm
Print this E-mail this

আদালত তাদের ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা এলাকার সাহেবের হাট বাজারে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতদের বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন। ​স্থানীয় ও গোপন সূত্র থেকে জানা গেছে, সাহেবের হাট বাজারের একটি ওয়ার্কশপের দোকানের আড়ালে আলামিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বেচাকেনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায়, গত মধ্যরাতে সাহেবের হাট বাজারের নিয়মিত পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে বন্দর থানা পুলিশ। ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমসাময়িক নানাবিধ সমস্যার সুযোগ নিয়ে বন্দর থানা এলাকায় একাধিক মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে লাগামহীন হয়ে পড়েছে এই মাদক কারবারিরা। যেখানে-সেখানে হাত বাড়ালেই মিলছে প্রাণঘাতী মাদক। ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, ধ্বংসের মুখে পতিত হচ্ছে যুবসমাজ। এমনকি স্কুলগামী শিক্ষার্থীসহ অল্প বয়সী ছেলে-মেয়েরাও নতুন করে এই মাদকের মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। এলাকার সচেতন মহল ও অভিভাবকেরা এই মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, যুবসমাজ ও পরিবারগুলোকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদক কারবারিদের লাগাম টেনে ধরতে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা