Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসির ভাল্ব অপারেটর আর নেই : সিটি প্রশাসকের শোক 
Saturday May 30, 2026 , 12:17 pm
Print this E-mail this

তিনি ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী

বিসিসির ভাল্ব অপারেটর আর নেই : সিটি প্রশাসকের শোক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পানি সরবরাহ বিভাগের ভাল্ব অপারেটর এনায়েতুল্লাহ মাহমুদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার সকাল সাড়ে ৭টায় এনায়েতুল্লাহ মাহমুদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। এক শোকবার্তায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “এনায়েতুল্লাহ মাহমুদী ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। নগরবাসীর পানি সরবরাহ নিশ্চিতকরণে এবং নিজের অর্পিত দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশন একজন দক্ষ ও দায়িত্বশীল সহকর্মীকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতবাসী করা এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন। এনায়েতুল্লাহ মাহমুদীর মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা