Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পশুর হাটে র‍্যাব’র নিরাপত্তা জোরদার 
Tuesday May 26, 2026 , 6:31 pm
Print this E-mail this

গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম চলমান

বরিশালে পশুর হাটে র‍্যাব’র নিরাপত্তা জোরদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (মে ২৬) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা সেতুর ঢালে অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল জোবায়ের। তিনি বলেন, দায়িত্বপূর্ণ আট জেলার (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর) কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাট এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে। র‌্যাব-৮ জানায়, জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে বিশেষ মেশিন বসানো হয়েছে। এছাড়া ঈদের জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহগুলোতে গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে ২০টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং নদীপথে বোট পেট্রোলও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে র‌্যাব-৮’র কর্মকর্তারা বিভিন্ন পশুর হাট ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা