Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৬ বছর পর পরেশ সাগর মাঠে শুরু হচ্ছে বরিশাল বাণিজ্য মেলা 
Friday May 22, 2026 , 12:31 pm
Print this E-mail this

এ মেলা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি

৬ বছর পর পরেশ সাগর মাঠে শুরু হচ্ছে বরিশাল বাণিজ্য মেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নানা জটিলতা, বিতর্ক ও বাধা পেরিয়ে দীর্ঘ প্রায় ছয় বছর পর অবশেষে বরিশালে বহুল প্রতীক্ষিত বাণিজ্য মেলা শুরু হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার বিকাল ৫টায় নগরীতে এ মেলার পর্দা উঠবে। আয়োজকরা জানান, এ মেলা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মেলার আয়োজন নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল শুরু থেকেই। নগরীর চকবাজার এলাকার কিছু ব্যবসায়ী মেলা আয়োজন বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেন। তাদের অভিযোগ-মেলা হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। এছাড়া একটি পক্ষ মেলা বন্ধের দাবিতে সরব হয়। মেলা বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে-এমন তথ্যও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। যদিও সেটি ঠিক নয়। বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এতে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চান বলেন, নানা প্রতিকূলতা ও বিভ্রান্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চাই-সবাই পরিবার নিয়ে মেলায় আসুক, ব্যবসা-বাণিজ্যের এ আয়োজনকে সফল করুক। আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এ বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা, বিনোদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা