Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ 
Saturday September 27, 2025 , 4:19 pm
Print this E-mail this

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পুর ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব। এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী সংসদের নেতৃবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দু’জন পেশাদার সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীরা যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা এই ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পেশাদার সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা