Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 
Saturday February 21, 2026 , 12:12 am
Print this E-mail this

৭১’এর মুক্তিযুদ্ধকে লালন করে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে হবে

যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন নানান শ্রেণি পেশার মানুষ। রাত সাড়ে ১১টার মধ্যে পুরো শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ। রাত ১২টা ১মিনিটে প্রথমেই শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর পর পরই শ্রদ্ধা নিবেদন করেন-বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন। এরপরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করতে আসা আগতরা জানান, ৭১’এর মুক্তিযুদ্ধকে লালন করে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং