Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন অ্যাড. তালুকদার মো: ইউনুস 
Monday November 20, 2023 , 6:10 pm
Print this E-mail this

বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলীয় মনোনয়নের আবেদন পত্র জমা দেন

বরিশাল-২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন অ্যাড. তালুকদার মো: ইউনুস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। সোমবার (নভেম্বর ২০) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলীয় মনোনয়নের আবেদন পত্র জমা দেন। এসময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা সহ উজিরপুর ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রোববার (নভেম্বর ১৯) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ করেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা