Current Bangladesh Time
বুধবার জুন ২৪, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি 
Thursday January 23, 2025 , 1:39 pm
Print this E-mail this

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগের এক সিদ্ধান্ত মোতাবেক

বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগের এক সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিভাগের ছয় সাংগঠনিক জেলা ও বরিশাল মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নিম্নলিখিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বুধবার দলটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বরিশাল মহানগর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে হাসান মামুনকে। এছাড়া বরিশাল দক্ষিণ জেলায় হায়দার আলী লেলিন, বরিশাল উত্তর জেলা মো: দুলাল হোসেন, ভোলা জেলা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, পিরোজপুর জেলা কাজী রওনাকুল ইসলাম টিপু, বরগুনা জেলা কাজী রওনাকুল ইসলাম টিপু এবং ঝালকাঠী জেলায় হায়দার আলী লেলিনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিএনপি বরিশাল বিভাগীয় দলনেতা ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




Archives

Image
বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
Image
বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
Image
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে কঠোর অবস্থানে পুলিশ
Image
ভবনের ছাদ থেকে লাফ, বরিশালে আ’লীগ নেতার মৃত্যু
Image
বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ