Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক 
Thursday November 19, 2026 , 6:17 pm
Print this E-mail this

সংঘর্ষে জড়ানো বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-পটুয়াখালী মহাসড়কে খায়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-ঝালকাঠির সীমান্তবর্তী নলছিটির দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রিন ভিউ পরিবহনের বাসটি সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রূপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাস দুটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন। এ বিষয়ে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives

Image
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক
Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল
Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩