ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ
আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি বাস ডিপোর একাধিক কর্মকর্তা, কর্মচারী। বহিরাগতদের যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি সম্পত্তির অপব্যবহার করে নিজেদের পকেট ভাড়ি করে চলেছে বিআরটিসির ক্যাশিয়ার ফারুক ও তার সহোযোগীরা। গোপন সূত্রে জানা গেছে, বিআরটিসির চালক শ্রমিক লীগ নেতা ফেরদৌসের মাধ্যমে বরিশাল টু ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে নামে বে নামে একাধিক গাড়ি পরিচালনা করে আসছেন। এছাড়াও লাভজনক বরিশাল টু খুলনা রুটে বহিরাগত সমন্বয়ক পরিচয় দান কারী রাজুর যোগসাজশে ড্রাইভার জহির ও প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভার রাজু নাম মাত্র টাকার বিনিময়ে সরকারি রাজস্ব কম দেখিয়ে গাড়ি পরিচালনা করে একই রুটে ভিন্ন ভিন্ন গাড়িতে টাকার পরিমান কম বেশি দেখিয়ে মোটা অংকের রাজস্ব হাতিয়ে নিচ্ছে। ডিপোর তেল মন্ত্রী খেতাবপ্রাপ্ত কারিগর মালেকের হাত ধরেই ক্যাশিয়ার ফারুকের সহোযোগিতায় দূর্নীতির টাকা ভাগবাটোয়ারা হয় বলে জানিয়েছে একাধিক গোপন সূত্র। এছাড়াও বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলির বিরুদ্ধেও রয়েছে নানাবিধ অনিয়মের অভিযোগ। ক্যাশিয়ার ফারুকের ভাগ বাটোয়ারার বড় একটি অংশ যায় তার পকেটে যায় জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র। এ বিষয়ে জানতে ক্যাশিয়ার ফারকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। বরিশাল বিআরটিসিকে দূর্নীতিবাজ কর্মকর্তাদের হাত থেকে রক্ষা করতে তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ কর্মচারীরা।