Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি 
Monday November 16, 2026 , 10:17 pm
Print this E-mail this

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করেছে

বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর সদর রোডস্থ ফাতেমা সেন্টারে অবস্থিত মোবাইল ফোনের দোকানে এ চুরির ঘটনা ঘটে।দোকানমালিক নাঈম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে এসে দেখেন, শাটারের তালা কাটা। পরে ভেতরে ঢুকে তল্লাশি করে দেখতে পান, দোকানের বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন নেই। এছাড়া ব্যবসার নগদ ৬ লাখ ১০ হাজার টাকাও চুরি হয়েছে। মোবাইল ফোন, অ্যাক্সেসরিজ ও নগদ টাকাসহ চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকা। তিনি বলেন, চক্রের সদস্যরা বিকেল থেকেই একাধিকবার দোকানে আসেন। কেউ ব্যাটারি কেনার কথা বলেন, কেউ মোবাইল দেখতে চান। ক্রেতা সেজে তারা দোকানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাতে দোকান বন্ধ হওয়ার পর সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটান। দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও চক্রটির এমন তৎপরতা দেখা গেছে। ফুটেজে দেখা যায়, বিকেলে প্রথমে এক যুবক মোবাইলের ব্যাটারি খুঁজতে দোকানে আসেন। কিছুক্ষণ পর তিন যুবক একসঙ্গে দোকানে প্রবেশ করেন। তারা ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান করেন। চুরির সময়ের আরেকটি ফুটেজে দেখা যায়, বিকেলে আসা ওই তিন যুবক কাঁধে ব্যাগ নিয়ে রাতে দোকানের সামনে আসেন। তাদের একজন ব্যাগ থেকে একটি যন্ত্র বের করে শাটারের তালা কাটেন। পরে দুটি ব্যাগসহ এক যুবককে দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। বাইরে দাঁড়িয়ে অপর দুজন মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেন। চুরি শেষে তারা সেখান থেকে চলে যান। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।




Archives

Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল