Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ 
Thursday November 19, 2026 , 12:41 pm
Print this E-mail this

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে অভিযোগপত্র

বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দিবাগত রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত এই বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ১৯ নভেম্বর দিবাগত রাতে নগরীর বটতলার বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতের দিকে উত্তেজিত জনতা নানকের বাসায় ইটপাটকেল ছুড়ে জানালার কাঁচ ভেঙে ফেলে। একপর্যায়ে তারা বাসার নিরাপত্তারক্ষীদের কক্ষে এবং ভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ বিভিন্ন নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় বরিশালসহ পটুয়াখালী ও পিরোজপুরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলার খবর পাওয়া যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এর আগে গত ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সাবেক মন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের খবরের বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে এই ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এখনও বিস্তারিত কিছুই জানতে পরিনি।




Archives

Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল
Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর