Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন 
Wednesday November 18, 2026 , 8:21 pm
Print this E-mail this

পুলিশ আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে

সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা বাড়িতে এবং বিকেলে গ্রামের বাড়ি মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখা গেছে।




Archives

Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ
Image
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল
Image
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক
Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল