Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ 
Wednesday November 18, 2026 , 5:10 am
Print this E-mail this

জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও সরকারি বিএম কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা পৃথক দুটি স্থানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভবন মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭—৮ জনের একটি দল। স্থানীয়রা টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ
Image
বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ
Image
আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি!
Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ