Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাসপাতাল রোডের একটি বাসায় চুরি 
Tuesday November 17, 2026 , 11:17 pm
Print this E-mail this

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা

বরিশালে হাসপাতাল রোডের একটি বাসায় চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডস্থ সমাজ কল্যাণ গলির একটি বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।ভুক্তভোগী মো: আরিফুর রহমান সুমনের বাসায় পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা চোর তালা ভেঙে বাসায় প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মোট ৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ​গত ৪ নভেম্বর দুপুর ৩ টার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলাটির তদন্ত শুরু করেছে। ​এদিকে, সিসিটিভি ফুটেজ বা তথ্যের ভিত্তিতে এই চোরকে শনাক্ত করে পুলিশে ধরিয়ে দিতে পারলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।




Archives

Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ
Image
বরিশাল নগরীতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১
Image
বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ
Image
বরিশালে হাসপাতাল রোডের একটি বাসায় চুরি