Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ১৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা তথ্য অফিসের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা 
Thursday May 14, 2026 , 3:17 pm
Print this E-mail this

প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সঠিক ভূমিকা পালনের অনুরোধ জেলা তথ্য অফিসারের

বরিশাল জেলা তথ্য অফিসের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের পরিচালক অনিমেষ হালদারের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম অভি, সাহিত্য সম্পাদক সুমাইয়া জিসান, ক্রীড়া সম্পাদক হাসান আশ্রাফী রেশাদ, সদস্য মাসুদ রানা, আম্মার হোসেন আম্মান সহ অনান্যরা। এ সময় সরকারের এ সকল অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সঠিক ভূমিকা পালনের অনুরোধ করেন জেলা তথ্য অফিসার অনিমেষ হালদার।




Archives

Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ