Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হেরোইনসহ আটক ২ 
Wednesday August 10, 2022 , 2:48 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশালে হেরোইনসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে হেরোইনসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।বুধবার (আগস্ট ১০) সকাল ৬ টার দিকে তাদের আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নথুল্লাবাদ বাসস্টান্ড মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে ১শ গ্রাম হেরোইনসহ আটক করি। আটককৃতরা হলেন-পটুয়াখালীর নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
জিয়াউদ্দিন সিকদারের ছেলে রাফির ছাত্র সংসদে দাপুটে জয়
Image
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি