Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ! 
Tuesday June 2, 2026 , 6:10 pm
Print this E-mail this

এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চের চলাচল সাময়িকভাবে স্থগিত

বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ!


বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী লোকাল লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পড়ে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির লঞ্চ এমএল লিমা এক্সপ্রেস-৪ (এম-১৫০২০) এর চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (জুন ২) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার কালাবদর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি মা-বাবার সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে রানার পরিবার অংশ নেয়। অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তারা নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী লোকাল লঞ্চে যাত্রা করেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত রানা ছাদ থেকে পা পিছলে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় মুহূর্তেই তিনি প্রবল স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পরপরই এলাকাবাসী জাল ও নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে, নদীর তীব্র স্রোতের কারণে রানাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি। কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল বলেন, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লঞ্চটি চলাচলের সময় ছাদে যাত্রী বহন করতে দেখা যায়, যা নৌযান পরিচালনার নিরাপত্তা নির্দেশনার পরিপন্থি। যাত্রীবাহী নৌযানের ছাদে যাত্রী বহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং যাত্রী নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস-৪ এর চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক