Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‍্যাব-৮’র অভিযান, নিষিদ্ধ সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Wednesday June 3, 2026 , 11:47 am
Print this E-mail this

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা

বরিশালে র‍্যাব-৮’র অভিযান, নিষিদ্ধ সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) গত ২৪ মে’২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে ৩১২ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সদৃশ ‘উইনসেরেক্স’ ও ‘এসকাফ’ কাফ সিরাপসহ চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা। র‍্যাব-৮, বরিশাল সদর কোম্পানীর নায়েব সুবেদার মোঃ বাবুল খানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ২৩ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী দরগাবাড়ী রোডের ‘শরীফ ভিলা’ নামক বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভাড়াটিয়া সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল এর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৩১১ বোতল ‘WINCEREX’ এবং ১ বোতল ‘ESKuf’ কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল (৩৭), কোতয়ালী, বরিশাল। বিশ্বজিৎ কুমার দাস (৪৫), দক্ষিণ সাগরদী, কোতয়ালী, বরিশাল। মোঃ জাহিদুল ইসলাম (৩৬), কোতয়ালী, বরিশাল। মোঃ লাল্টু মিয়া (৪২), বেণুমরজিয়া বেগম, জীবননগর, ভোলা (বর্তমানে বরিশালে অবস্থানরত)। অভিযানের সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক, নগদ টাকা, বেশ কয়েকটি স্মার্টফোন ও বাটন ফোন, একটি পেশাদার ‘PRESS’ কার্ড এবং একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে এই নিষিদ্ধ মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছিল। র‍্যাব-৮’র পক্ষ থেকে নায়েব সুবেদার মোঃ বাবুল খান কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা