Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে আটক ৫ 
Friday January 5, 2024 , 12:47 pm
Print this E-mail this

ভোট বর্জনের দাবিতে হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচি

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে আটক ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিক্ষোভ মিছিল থেকে পাঁচ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, ভোট বর্জনের দাবিতে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বগুড়া রোড খামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দু’জনকে আটক করে। অপরদিকে বৃহস্পতিবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে পূর্বে মামলা রয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা