Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল 
Saturday November 25, 2023 , 6:57 pm
Print this E-mail this

খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি

বরিশালে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী রোব ও সোমবার (নভেম্বর ২৬ ও ২৭) অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (নভেম্বর ২৫) দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন। এছাড়া মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা নগরীর হাটখোলা এলাকায় মিছিল বের করেন। এর আগে সকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর অনুসারীরা নগরীর বান্দরোড এলাকায় মিছিল করেছেন। মিছিলের নেতৃত্বে ছিলেন, মহানগর সেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান। এসময় নেতা-কর্মীরা ঘোষিত অবরোধ সফলে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা