Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি 
Friday September 20, 2024 , 7:37 pm
Print this E-mail this

দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ তা তদন্তে প্রমাণিত

বরিশালে দুই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্মারকে উল্লেখ করা হয়, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন এবং তা তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে বরিশাল বারের সাবেক সভাপতি ও সদররোডস্থ জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মুসল্লিদের উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করা হয়। অন্যদিকে ৫ আগস্টের পর সদস্য সচিব আরমান সিকদার নুন্নার বিরুদ্ধেও এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ওঠে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং