Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডাকাতের ছবি তোলায় পোড়ানো হলো সাংবাদিকের মোটরসাইকেল 
Thursday March 27, 2025 , 5:19 pm
Print this E-mail this

এ ধরণের হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত-ধারণা সচেতন নাগরিকদের

বরিশালে ডাকাতের ছবি তোলায় পোড়ানো হলো সাংবাদিকের মোটরসাইকেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ডাকাতদের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়িসহ তার অনুসারীরা। বৃহস্পতিবার (মার্চ ২৭) দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে। তখন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়। তখন পালিয়ে যায় সোহেল রাড়িসহ ছাত্রদল নেতা আলমাস, ইমরানসহ ১০-১৫ জন নেতা-কর্মী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যমকর্মীরা। পেশাগত কাজে গিয়ে এ ধরণের হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মনে করছে নগরীর সচেতন নাগরিকরা। ভুক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বরিশাল নগরীর একটি স্থানীয় গণমাধ্যমের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। আহত মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশে অন্তত ১০/১২ জন পুলিশ সদস্য ছিল। কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে ডাকাতি মামলার আসামিদের ছবি ধারণ করেন সাংবাদিক এন আমিন। এ সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ফটো সাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। বরিশাল মহানগরীর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কেন নিষ্ক্রিয় ছিল বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সেখানে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা