Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 
Sunday January 19, 2025 , 5:11 pm
Print this E-mail this

সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা

বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন দলীয় নেতৃবৃন্দ। রোববার নগরীর একটি রেস্তোরায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল সম্মেলনে বিভিন্ন দিক তুওে ধওে সবার সহযোগীতা কামনাকরেন। তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বরিশাল আগমন ও কর্মী সম্মেলনকে ঘিরে জেলা ও মহানগর জামায়াত নেতা-কর্মিরা ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগর কর্মপরিষদ সদস্য ও কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির মিডিয়া বিভাগের আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসর বক্তব্য রাখেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা