Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 
Thursday October 24, 2024 , 6:07 pm
Print this E-mail this

আগুন, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক ও নাশকতা মামলায়

বরিশালে জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জাপা সমর্থিত মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোর্পদ করা হলে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে ইউপি চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করা হয়। এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমানকে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে কোতয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা