Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ৬ আসনে নির্বাচনের মাঠে টিকে রইল ৩৫ প্রার্থী 
Sunday December 17, 2023 , 9:31 pm
Print this E-mail this

মনোনয়নপত্র বাছাই শেষে ৪৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল

বরিশালের ৬ আসনে নির্বাচনের মাঠে টিকে রইল ৩৫ প্রার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার ৬টি আসনে যাচাই-বাছাই ও প্রত্যাহারের পরে প্রতীক বরাদ্দের অপেক্ষায় থাকলো ৩৫ জন প্রার্থী। রোববার (ডিসেম্বর ১৭) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম। তিনি জানান, মনোনয়নপত্র বাছাই শেষে ৪৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল। আপিলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ও মো: জাকির খান সাগর প্রার্থীতা ফিরে পায়। তবে বরিশার-৫ (সদর) আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জন। এ সময় তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসে ২ জন স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন চুড়ান্তভাবে বরিশালের ৬টি আসনে ৩৫ জন প্রার্থী রয়েছেন। এই ৩৫ প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসনে ৩ জন, বরিশাল-২ আসনে ৭ জন, বরিশাল-৩ আসনে ৬ জন, বরিশাল-৪ আসনে ৩ জন, বরিশাল-৫ আসনে ৬ জন ও বরিশাল-৬ আসনে ১০ জন প্রার্থী এখন রয়েছেন। প্রত্যাহারকৃতদের মধ্যে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাকের পার্টির মো: স্বপন মৃধা, ওয়ার্কার্স পার্টির মো: জহরুল ইসলাম, আওয়ামী লীগের তালুকদার মো: ইউনুস, জাতীয় পার্টির রঞ্জিত কুমার বাড়ৈ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বাংলাদেশ আওয়ামী লীগের সরদার মো: খালেদ হোসেন। বরিশাল-৫ (সদর) আসনে জাকের পার্টির মো: আবুল হোসাইন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাকের পার্টির মো: হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ও রাজীব আহম্মদ তালুকদার রয়েছেন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ