Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আলোচিত নিজাম ডাকাত অবশেষে গ্রেপ্তার 
Thursday April 2, 2026 , 5:01 pm
Print this E-mail this

আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাভ্যন্তরে পাঠিয়ে দেন

বরিশালের আলোচিত নিজাম ডাকাত অবশেষে গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিভিন্ন অপকর্মসহ ডাকাতিতে জড়িত নিজাম হাওলাদারকে গ্রেপ্তারে সফল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে এই ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলার রানীহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট থানা পুলিশের একটি টিম। আলোচিত এই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন ঘটনাপ্রবাহে অন্তত ১২টি মামলা হয়, যার মধ্যেকার ৬টিতে ওয়ারেন্ট জারি আছে। পুলিশ জানিয়েছে, বহু মামলার আসামি চিহ্নিত ডাকাত ত্রিশোর্ধ্ব নিজাম হাওলাদারকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। আন্ত:জেলা ডাকাত দলের এই সদস্যর বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ ডাকাতির একাধিক মামলা আছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাকে স্থানীয় ২ নং চরাদি ইউনিয়নের রানীরহাট থেকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম এবং এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজামকে গ্রেপ্তারে সফলতা পেয়েছেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি আছে। এরপরেও তিনি আত্মগোপনে থেকে অপকর্ম চালিয়ে আসতেছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকল আইনগত প্রক্রিয়া শেষে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাভ্যন্তরে পাঠিয়ে দেন, জানান ওসি।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১