Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ট্রলারভর্তি ১ লাখ ৭০ হাজার বাগদা পোনাসহ আটক ৬ 
Wednesday January 17, 2018 , 8:56 pm
Print this E-mail this

উপজেলার পদ্মা স্লুইস এলাকায় এই আটক অভিযান করে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ি

বরগুনায় ট্রলারভর্তি ১ লাখ ৭০ হাজার বাগদা পোনাসহ আটক ৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ট্রলার থেকে ১ লাখ ৭০ হাজার বাগদা পোনাসহ ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পদ্মা স্লুইস এলাকায় এই আটক অভিযান করে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক মঙ্গলবার (১৬ জানুয়ারি) বলেন, ‘আটক ৬৭ ব্যক্তি ও পোনাসহ ট্রলারটি নিয়ে পাথরঘাটার পথে রয়েছি। থানায় এসে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বলব।’ চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সাগর মোহনার বলেশ্বর নদের পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকা থেকে ইঞ্জিনচালিত নামবিহীন একটি ট্রলারে রাখা মাটির পাত্রে ১ লাখ ৭০ হাজার বাগদা পোনা জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু