Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
Sunday January 20, 2019 , 7:32 pm
Print this E-mail this

বরগুনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটা উপজেলায় রান্নাঘর থেকে তানিয়া আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তানিয়ার স্বামীর নাম ইমরান হোসেন। তানিয়া হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইমরান পাথরঘাটা কলেজের একই শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আবু বকর মিল্লাত জানান, সকালে শাশুড়ি পারভীন ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হন। কাজ শেষে ঘরে এসে পুত্রবধূ তানিয়াকে ঘরে না দেখে খোঁজ করলে রান্না ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসীর সহযোগিতায় তানিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিয়া উপজেলার রুহিতা গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে। তানিয়ার নানা আ. ছালাম অভিযোগ করে বলেন, তানিয়ার এসএসসি পরীক্ষার সময় থেকেই তাকে উত্ত্যক্ত করতো ইমরান। পরে পরীক্ষা শেষে তানিয়াকে তুলে নিয়ে যায় ইমরান। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তানিয়াকে আনা হলে সে হাজী জালাল উদ্দিন মহিলা কলেজে হোস্টেলে থেকে পড়াশুনা শুরু করে। সেখান থেকেও ইমরান তাকে তুলে এনে পার্শ্ববর্তী মঠবাড়িয়া থেকে নোটারির মাধ্যমে বিয়ে করে চট্টগ্রামে অবস্থান করে। সেখান থেকে কিছুদিন আগে পাথরঘাটা আসার পরেই এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানা পরিদর্শক (ওসি, তদন্ত) সাইদুর রহমান বলেন, ইমরান ছেলেটি বখাটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু