Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় রাসেল নামে এক কলেজছাত্র’র আত্মহত্যা 
Saturday July 20, 2019 , 1:18 pm
Print this E-mail this

বরগুনায় রাসেল নামে এক কলেজছাত্র’র আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় রাসেল নামে এক কলেজছাত্র’র আত্মহত্যা। শুক্রবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তাঁর স্বজনরা। রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেকের ছেলে। তিনি এ বছর বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুধবার (১৭ জুলাই) পরীক্ষার ফল প্রকাশিত হলে তিনি অকৃতকার্য হন। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!