Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় আলোচনায় এসেছে ‘বন্ড ০০৭’ ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ 
Saturday June 29, 2019 , 8:36 pm
Print this E-mail this

বরগুনায় আলোচনায় এসেছে ‘বন্ড ০০৭’ ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর স্ত্রীর সামনে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তদন্তের মধ্যেই আলোচনায় এসেছে ‘বন্ড ০০৭’ ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ। নয়নের পারিবারিক নাম সাব্বির আহম্মেদ, ডাক নাম নয়ন। নয়নের সঙ্গে নিজেই জুড়ে দিয়েছেন বন্ড। নয়ন নিজেকে জেমস বন্ড ভাবতে ভালোবাসেন বলেই নামের সঙ্গে যুক্ত করেন বন্ড। তাই বরগুনা শহরে অতি সহজেই বন্ধু মহল থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধীর তালিকাতেও পরিচিতও পেয়ে যান নয়ন বন্ড নামে। তার মোটরসাইকেলে, বাড়ির দেয়ালে নানা জায়গায় লেখা রয়েছে বন্ডের ০০৭ কোড নামটি। বলা হচ্ছে, ওই ফেইসবুক গ্রুপেই রিফাতকে হত্যার পরিকল্পনা সাজানো হয়। আর এই গ্রুপের নেতা হলেন রিফাত হত্যার হোতা নয়ন বন্ড, যাকে পুলিশ দুই দিনেও গ্রেফতার করতে পারেনি। বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, পৌর শহরের বিকেবি রোডের ধানসিঁড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে নয়নের বিরুদ্ধে মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই, হামলা, সন্ত্রাস সৃষ্টিসহ নানা অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে। নয়নের গড়ে তোলা গ্যাং ০০৭ শহরের কলেজ রোড, ডিকেপি, দীঘির পাড়, কেজিস্কুল ও ধানসিঁড়ি এলাকায় নানা ধরনের অপরাধ চালিয়ে আসছিল বলে স্থানীয়দের ভাষ্য। তারা বলছেন, ওই গ্রুপে নয়নের প্রধান সহযোগী হলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে রিফাত ফরাজী।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু