Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ছেলে-মেয়ের শরবতে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে 
Tuesday June 2, 2026 , 9:07 pm
Print this E-mail this

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে-ওসি, পিরোজপুর সদর থানা

পিরোজপুরে ছেলে-মেয়ের শরবতে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলায় নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কুমারখালী এলাকায় সিরাজুল শিকদার (৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়াকে (৭) শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ ভুক্তভোগীদের। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি তার শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান। ছেলে ইয়াসিন জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত বানিয়ে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে মেয়ে ছামিয়া জানায়, শরবত খাওয়ার পর সে মাথা ঘুরে পড়ে যায় এবং শরবতের মধ্যে কিছু মিশানো ছিল বলে সে জানায়। প্রতিবেশী মো. কামরুল ইসলাম জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির উঠানে ছেলে-মেয়ে কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানা আব্দুল করিম জানান, তার নাতি-নাতনিকে তাদের বাবা পয়জন মেশানো শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত সিরাজুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন কল রিসিভ করেননি। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা