Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে বরিশালে আরটিসি’র সভা 
Wednesday May 20, 2026 , 12:31 pm
Print this E-mail this

যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়

নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে বরিশালে আরটিসি’র সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বরিশালে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (মে ২০) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ও সাময়িক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার মো: মোস্তাফিজুর রহমান। সভায় সঞ্চালনা করেন-বিআরটিএর বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান। এ সময় ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মহাসড়ক ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন-উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো: আব্দুল হান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) সুশান্ত সরকার, ডিসি ট্রাফিক মো: শরফুদ্দীন আহমেদ, উপ-পুলিশ কমিশনার ডিবি (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, বিআরটিএ সহকারী পরিচালক মো: আতিকুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, ব্র্যাকের কমিউনিকেটর মো: নজরুল ইসলাম, বাস মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা