Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল 
Monday November 27, 2023 , 7:10 pm
Print this E-mail this

দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে জননেত্রীর উৎসাহ প্রদান

জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত। সোমবার বিকালে কাউখালী উপজেলা সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টি জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত প্রমুখ। আনন্দ মিছিলে মহিউদ্দিন মহারাজ এর সমর্থনে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুক্ত করে দেওয়ায় কাউখালী উপজেলা বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা