Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল 
Thursday March 19, 2026 , 9:27 pm
Print this E-mail this

মরহুমা গত বছরের শেষ রমজানের দিনে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন

সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাংবাদিক এম. জাহিদের মাতা মরহুমা তাছলিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৯ রমজান বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় স্থানীয় মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মরহুমা তাছলিমা বেগম গত বছরের শেষ রমজানের দিনে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন পবিত্র ঈদের দিন তাঁকে বরিশালের নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে (তাঁর শ্বশুরবাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-মোহনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান, দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শামীম, এসএ টেলিভিশনের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন-সায়ান ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ড্রিম হাউজ কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। সাংবাদিক এম. জাহিদ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার এবং স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও ফর্মাল নিউজ টোয়েন্টি ফোর-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই ভাইয়ের মধ্যে ছোট। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা