Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ 
Friday May 29, 2026 , 8:41 pm
Print this E-mail this

কেউ হতাহত না হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ‘সুন্দরবন-৭’

মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটের দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল (বৃহস্পতিবার, মে ২৮) রাত সাড়ে ১১টার দিকে দু’টি লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আজ (শুক্রবার, মে ২৯) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (‎বিআইডব্লিউটিএ) এ ব্যাপারে নিশ্চিত করে। বিআইডব্লিউটিএ জানায়, গতকাল রাতে বরিশাল থেকে ঢাকা উদেশে যাচ্ছিলো ‘মানামি’ লঞ্চ আর ঢাকা থেকে আমতলীর দিকে যাচ্ছিলো ‘সুন্দরবন-৭’ লঞ্চ। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর উলানিয়া নামক স্থানে আসলে দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ‘সুন্দরবন-৭’ লঞ্চটি। তবে দু’টি লঞ্চ বর্তমানে তাদের গন্তব্যে অবস্থান করছে। এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩