Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন 
Tuesday June 16, 2026 , 11:19 pm
Print this E-mail this

একটু সচেতনতাই আমাদের সুরক্ষার প্রধান হাতিয়ার

মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুন মাসজুড়ে চলমান বিশেষ ‘মশক নিধন মাস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নগরজুড়ে মশা নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় এই কর্মসূচির আওতায় নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার (জুন ১৬) নগরীর ১৯, ২০, ২১, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকায় বিসিসির কর্মীরা হ্যান্ড স্প্রে ও ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ। তাই নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও মশামুক্ত বরিশাল গড়ে তোলা সম্ভব। ‘আপনার আঙিনা পরিষ্কার রাখুন, মশার প্রজননস্থল ধ্বংস করুন, সচেতনতাই আমাদের সুরক্ষার প্রধান হাতিয়ার।’




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা