Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ 
Wednesday April 8, 2026 , 8:17 pm
Print this E-mail this

সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সংলাপের আহ্বান

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশটি সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে। বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়। বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা