Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের কমিটি গঠন 
Friday August 21, 2026 , 4:17 pm
Print this E-mail this

বেলায়েত বাবলু সভাপতি ও খান রুবেলসাধারণ সম্পাদক

‘বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক জিয়া শাহীন (দৈনিক বরিশাল প্রতিদিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বেলায়েত বাবলু। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে বেলায়েত বাবলু (দৈনিক বরিশাল প্রতিদিন) সভাপতি, খান রুবেল (দৈনিক মতবাদ) সাধারণ সম্পাদক এবং ফাহিম ফিরোজ (দৈনিক বাংলাদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন আমিনুল শাহিন (দৈনিক আজকের বরিশাল), কে.এম. নয়ন (দৈনিক বরিশালের আজকাল) ও আসাদুজ্জামান মুরাদ (দৈনিক বরিশাল মুখপত্র)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সৈয়দ বাবু (দৈনিক আজকের বার্তা) ও প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল)। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমেদ বায়েজিদ (দৈনিক আমাদের বরিশাল)। এছাড়া কোষাধ্যক্ষ লিটন বাইজিদ (দৈনিক ভোরের অঙ্গীকার), তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ (দৈনিক আজকের সুন্দরবন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী (দৈনিক আজকের সময়ের বার্তা) এবং ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন (দৈনিক কলামের কন্ঠ) দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন এম.আর শুভ (দৈনিক সত্য সংবাদ) এবং সহ-দপ্তর সম্পাদক মুরাদ হোসাইন (দৈনিক দখিনের কন্ঠ)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন—জিয়া শাহীন (দৈনিক বরিশাল প্রতিদিন), পথিক মোস্তফা (দৈনিক কীর্তনখোলা), জসিম জিয়া (দৈনিক আজকের পরিবর্তন), জে. খান স্বপন (দৈনিক বরিশালের আজকাল), হুমায়ুন কবির রোকন (দৈনিক মতবাদ), মশিউর মন্টু (দৈনিক ভোরের অঙ্গীকার), রিপন হাওলাদার (দৈনিক দখিনের মুখ) ও এইচ.আর হিরা (দৈনিক হিরন্ময়)। কমিটি ঘোষণাকালে নবনির্বাচিত সভাপতি বেলায়েত বাবলু বলেন, একটি সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বার্তা সম্পাদকরা। সংবাদ যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বেলায়েত বাবলু আরও বলেন, বিশেষ করে সংবাদ যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বার্তা সম্পাদকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে। ফোরামের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত মতবিনিময়, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের ওপরও গুরুত্ব দিতে হবে। সভায় নবীন ও অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে সমন্বয় তৈরি করে একটি শক্তিশালী পেশাজীবী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘বার্তা সম্পাদক ফোরাম’ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়; বরং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করবে। সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩