Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ 
Monday August 10, 2026 , 11:27 am
Print this E-mail this

এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ৩১২টি

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৭৮ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবছর এসএসসি ও সমমান ২০২৬-এ ১১টি বোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাশের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। এদিকে মাদ্রাসা বোর্ডে দাখিলে পাশের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সাধারণ বোর্ডে বিভাগ ভিত্তিক পাশের হারে বিজ্ঞানে ৮১ দশমিক ২৩ শতাংশ। প্রাথমিকে মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকায় ৭১ দশমিক ১ শতাংশ। সর্বনিম্ন ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ৩১২টি।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা