Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান 
Monday July 6, 2026 , 5:41 pm
Print this E-mail this

বদলিকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন। রোববার (জুলাই ৫) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো। এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা