Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার ইন্তেকাল 
Saturday February 1, 2020 , 10:17 am
Print this E-mail this

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক : শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ পুত্র ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাবের সদস্য এ্যাডভোকেট কাজী আনোয়ার পারভেজ রানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১টা ৩০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘রাতে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার পারভেজ রানা। পরে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতেই মৃত দেহ নগরীর কাশিপুর এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাঁর মৃত্যুতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা