Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কেন্দ্রীয় কারাগারে থেকেই স্বাবলম্বী ৩৭০ জন 
Wednesday October 12, 2022 , 9:39 am
Print this E-mail this

আত্মনির্ভরশীল হয়ে ব্যক্তিগত খরচের জোগান দিচ্ছেন কয়েদিরা

বরিশাল কেন্দ্রীয় কারাগারে থেকেই স্বাবলম্বী ৩৭০ জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কেন্দ্রীয় কারাগারে সেলাই, তাঁত ও নকশি কাঁথার কাজ, ইলেকট্রিক ও কাঠের কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন ৩৭০ নারী-পুরুষ কয়েদি। তারা কর্মদক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে ব্যক্তিগত খরচের জোগান দিচ্ছেন। পাশাপাশি কারাবিধি অনুযায়ী মওকূফ হচ্ছে সাজাও। এসব ব্যক্তিদের উৎসাহ প্রদান করতে বুধবার সকালে কারাভ্যন্তরে সভা করে সেলাই মেশিন ও পোশাক বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় তিনি ৩ পুরুষ কয়েদিকে সেলাই মেশিন ও ৪০ নারীকে পোশাকসহ হস্ত ও কুটির শিল্পের নানান উপকরণ বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি বরিশালের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন-সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো: রফিকুল ইসলাম, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার ও প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, রিয়াজউল কবির রেজিন প্রমুখ। ভাণ্ডারিয়ার বাসিন্দা হত্যা মামলা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাত ঘরের ইনচার্জ মিলন তালুকদার (৭৬) জানান, কারাভ্যন্তরে তাঁতের কাজ করে অর্জিত টাকায় নিজের দৈনন্দিন ব্যয় মেটাচ্ছেন। তাই পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নিতে হয় না। স্বামী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জাহানারা বেগম জানান, কারাগারের মধ্যে সেলাই চালনায় প্রশিক্ষণ নিয়ে এখন তিনি স্বাবলম্বী। কারাগারের মধ্যে বসে কাজ করে সাজা মওকূফের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানান তিনি। সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত হাজতি ও কয়েদিদের উদ্দেশে বলেন, মুক্তির পর কোনো প্রলোভনে না পরে নিজের বিবেককে কাজে লাগিয়ে অপরাধ থেকে বিরত থাকতে হবে। অতীতের মুক্তি পাওয়া ৭০ কয়েদিকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করা হয়েছে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে আপনাদেরও সেই সহায়তা করা হবে। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি বরিশালের উদ্যোগে অতীতেও প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন, হস্ত ও কুটির শিল্পে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া মুক্তি পাওয়া কয়েদিদের স্বাবলম্বী করতে ভ্যানগাড়ি বিতরণসহ আত্মকর্মসংস্থানে সহায়তা করা হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা