Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত 
Friday January 9, 2026 , 7:41 pm
Print this E-mail this

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়

বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে বরিশালে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা ‘২৫ সমাপ্ত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ বইমেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত কয়েকদিন ধরে বই প্রেমীদের পদচারণায় মুখরিত ছিল নগরীর এতিহ্যবাহী বেলস্ পার্ক প্রাঙ্গণ। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলায় এবারের বইমেলা খুব উৎসবমুখর হয়েছে, যা আগামী বইমেলার আয়োজনের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার জন্য বই পড়ার বিকল্প নেই। জ্ঞানসমৃদ্ধ জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো। বিভাগীয় বইমেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সংগ্রহ করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়ার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, এবারের বিভাগীয় বইমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৭৮টি স্টলে বিপুল সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। পুস্তক প্রদর্শনীর পাশাপাশি মেলা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং রচনা প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপ থেকে ৯ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মেলায় ৭৮টি স্টলের মাঝে ৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরমধ্যে নবকথন, কোয়ান্টাম ও অন্যধারা প্রকাশনী যথাক্রমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে। সমাপনী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন-বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: ইউনুস আলী সিদ্দিকী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ পরিচালক মো: ফরিদ উদ্দিন সরকার। এ সময় সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড